
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এ কে এম আতিকুজ্জামান সনি পৌর ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন।
গতকাল রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় বেনাপোল রেলওয়ে স্টেশন রোডস্থ বিএনপি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি’র সহ-সভাপতি ও বেনাপোল ট্রাক মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী ও গতিশীল করা এবং আগামী দিনের দলীয় কর্মসূচি ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আতিকুজ্জামান সনি উপস্থিত ছাত্রনেতাদের উদ্দেশ্যে বলেন, “আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
দলীয় ঐক্য বজায় রেখে জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ড আরও জোরদার করতে হবে।” তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত মজবুত করতে তিনি তরুণ ও ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
স্থানীয় সুধীজন ও দলীয় নেতা-কর্মীরা জানান, আতিকুজ্জামান সনি দীর্ঘদিন ধরে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
নামে-বেনামে তিনি বিভিন্ন মাদরাসা, এতিমখানা, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করে আসছেন।
করোনাকালীন সংকট কিংবা যেকোনো দুর্যোগে সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি এলাকায় একজন মানবিক ও জনপ্রিয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
আসন্ন পৌরসভা নির্বাচনে পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নেতাকে মেয়র হিসেবে দেখতে চান পৌরসভার ৯টি ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা।
মতবিনিময় সভা শেষে মেয়র পদপ্রার্থী এ কে এম আতিকুজ্জামান সনি পৌরসভার সার্বিক উন্নয়ন, দলীয় ঐক্য এবং আগামী দিনের পথচলায় ছাত্রদল নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেন। সভায় পৌর ও ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...