• দেশজুড়ে প্রধান সংবাদ
  • বেনাপোলে ‘বড় আঁচড়া সীমান্ত স্পোর্টিং ক্লাব’-এর নতুন কমিটি গঠন: সভাপতি বিপ্লব, সম্পাদক চয়ন

বেনাপোলে ‘বড় আঁচড়া সীমান্ত স্পোর্টিং ক্লাব’-এর নতুন কমিটি গঠন: সভাপতি বিপ্লব, সম্পাদক চয়ন

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ , ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:-ঐতিহ্যের ৫০ বছর: ‘একতা, সংস্কৃতি, ক্রীড়া’—এই মূলনীতিকে সামনে রেখে যশোরের বেনাপোলের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘বড় আঁচড়া সীমান্ত স্পোর্টিং ক্লাব’ (BSSC)-স্থাপিত: ১৯৭৩’-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

​নবগঠিত এই কমিটিতে মো. বিপ্লব হোসেন-কে সভাপতি এবং মো. শরিফুল ইসলাম (চয়ন)-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

​কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন—
​সিনিয়র সহ-সভাপতি: মো. আজহারুল হক (তুহিন)।
​যুগ্ম সাধারণ সম্পাদক: মো. জহিরুল ইসলাম
​সাংগঠনিক সম্পাদক: মো. শহিদুল ইসলাম (মল্লিক)।

​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণের পর এক যৌথ বিবৃতিতে জানান, হাঁটি হাঁটি পা পা করে ১৯৭৩ সাল থেকে শুরু হওয়া এই সংগঠনের মূল লক্ষ্যই হলো এলাকার যুবসমাজকে মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও প্রযুক্তির ক্ষতিকর আসক্তি থেকে দূরে রাখা।

নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ নানা ধরনের ইনডোর ও আউটডোর টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক চর্চাকে সমৃদ্ধ করতে নতুন কমিটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

​স্থানীয় সামাজিক ও ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ আশা প্রকাশ করেছেন যে, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত এই নতুন নেতৃত্বের হাত ধরে বড় আঁচড়া সীমান্ত স্পোর্টিং ক্লাব(BSSC),এলাকার সামাজিক উন্নয়ন, একতা বৃদ্ধি এবং নতুন খেলোয়াড় তৈরিতে আরও অগ্রণী ভূমিকা রাখবে।

নতুন এই কমিটি গঠনের মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে ক্রীড়ামুখী করতে বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এলাকার বিশিষ্টজনেরা।

মন্তব্য লিখুন

আরও খবর