
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বেনাপোল পোর্টথানাধীন সীমান্তবর্তী গ্রাম সাদীপুর হতে ১.৮ গ্রাম ওজনের ২০(কুড়ি) পুরিয়া হেরোইন সহ মো. জুম্মান আলী(৫২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট ধানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে,বুধবার(৫মার্চ) দুপুরের দিকে গোপণ সংবাদ পেয়ে অত্র থানা পুলিশের একটি আভিযানিক দল বেনাপোল সীমান্তবর্তী গ্রাম সাদীপুরে অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন এসআই(নিঃ) মো. রাশেদুজ্জামান এবং তার সংগীয় পুলিশ সদস্যবৃন্দ। তথ্য মোতাবেক ঐ গ্রামের জনৈক মেহেরুল্লাহ এর আম বাগানের মধ্য হতে ২০ পুরিয়া হেরোইন সহ আসামী মো. জুম্মান আলী (৫২) কে গ্রেফতার করে।
আসামী জুম্মান আলী’র বাড়ী সাদীপুর গ্রামে,সে মৃত নুর মোহাম্মদের ছেলে। ১.৮ গ্রাম হেরোইনের মূল্য প্রায় ৪০০০/(চার হাজার)টাকা।
এ সংক্রান্তে বেনাপোল পোর্ট থানার মামলা নং-০১, তারিখ-০৫/০৩/২০২৫ ইং. ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ৮(ক) রুজু করা হয়েছে।
আসামী জুম্মানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...