
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-যশোর জেলার শার্শা উপজেলার সীমান্ত সংলগ্ন বেনাপোল কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি’র উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘বার্ষিক বনভোজন-২০২৬’। শনিবার (১০ জানুয়ারি) বেনাপোল বাজার প্রাঙ্গণ পিকনিক স্পটে দিনব্যাপী এই আয়োজনে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
লাইটিং এবং রঙ্গিন সাজে সাজানো হয়েছিল সম্পূর্ণ কাঁচা বাজার এলাকা। এ দিন ক্রয়-বিক্রয় বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন ক্রেতা সাধারণ।
ব্যবসায়িক কর্মব্যস্ততার ক্লান্তি দূর করতে এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সুসম্পর্ক বাড়াতে প্রতি বছরের ন্যায় এবারও এই বনভোজনের আয়োজন করা হয়। সকাল থেকেই সমিতির সদস্যরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে শুরু করেন। সকাল থেকে রাত অবধি এই আয়োজনে ছিল মোরগ লড়াই খেলা,এক পায়ে দৌড় প্রতিযোগীতা, ৫কেজি আলু ওজন প্রতিযোগীতা ও বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগীতা,মধ্যাহ্নভোজ, আনন্দ আড্ডা এবং সাংগঠনিক আলোচনা।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে নিরলস পরিশ্রম করেছেন কাঁচা বাজার সমিতি’র সভাপতি ও বিসমিল্লাহ ভান্ডারের স্বত্বাধিকারী সাজ্জাদ মুন্সী এবং সেক্রেটারি ও আনন্দ ভান্ডারের স্বত্বাধিকারী-মো.হযরত আলী।
বণভোজনে অংশ নেন- মো. আবু তালেব(সভাপতি, বেনাপোল বাজার কমিটি),মো. বেজাউল করিম(সেকেটারী,বেনাপোল বাজার কমিটি), এ কে এম আতিকুজ্জামান সনি(সভাপতি,বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি),মো. আলাউদ্দীন(প্রবীণ ব্যবসায়ী, কাঁচা বাজার),মো. মুজিবার রহমান(প্রবীণ ব্যবসারী, কাঁচা বাজার),মো. তোকাব্বর হোসেন তাওয়া, কাঁচা বাজার(প্রবীণ কর্মচারী),মো. ভোলা চাচা(প্রবীণ কর্মচারী) কাঁচা বাজার।
সমিতির নেতৃবৃন্দ জানান, এই ধরনের আয়োজন ব্যবসায়ীদের মধ্যে ঐক্য তৈরি করে যা বাজারের সার্বিক শৃঙ্খলা ও উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। অনুষ্ঠান শেষে সকলে প্রীতিভোজের মাধ্যমে দিনটি উদযাপন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...