
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এই উৎসবকে কেন্দ্র করে বেনাপোল পৌরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. মফিজুর রহমান।
নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি একটি সুন্দর ও বাসযোগ্য আধুনিক পৌরসভা গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডেই বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন মো. মফিজুর রহমান। তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ এবং দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে এসেছে। স্থানীয়দের মতে, মফিজুর রহমান একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে দাঁড়িয়েছেন।
শুভেচ্ছা বার্তায় মো. মফিজুর রহমান বলেন: ”বাংলা নববর্ষ আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। নতুন বছরে আমাদের অঙ্গীকার হোক একটি দুর্নীতিমুক্ত, উন্নত এবং নাগরিকবান্ধব বেনাপোল পৌরসভা গড়ে তোলা। আমি মেয়র হিসেবে নয়, আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। ৯টি ওয়ার্ডের অবহেলিত রাস্তাঘাট উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আমার পরিকল্পনা রয়েছে।”
সরেজমিনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠদের মাঝে মফিজুর রহমানের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে। বিশেষ করে শিক্ষিত ও কর্মঠো নেতৃত্ব হিসেবে তার প্রতি আস্থা রাখছেন পৌরবাসী। তার এই শুভেচ্ছা বার্তা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
আসন্ন নির্বাচনে মফিজুর রহমানের এই জনপ্রিয়তা ব্যালট বক্সে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...