
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বেনাপোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে এখন আলোচনার তুঙ্গে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এ কে এম আতিকুজ্জামান সনি। তিনি একাধারে বেনাপোল ট্রাক মালিক সমিতির সভাপতি এবং পৌর বিএনপি’র সহ-সভাপতি। আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে বন্দর নগরীতে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলে এখন অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য এবং পরিবহন খাতের সঙ্গে জড়িত থাকায় ব্যবসায়ী মহলে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। বিশেষ করে ট্রাক মালিক সমিতির নেতৃত্বে থাকাকালীন শ্রমিক ও মালিকদের অধিকার আদায়ে তার বলিষ্ঠ ভূমিকা তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে।
পৌর বিএনপি’র শীর্ষ নেতৃত্বে থাকায় দলের একটি বড় অংশ তাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছে। স্থানীয় ভোটারদের মতে, বেনাপোল একটি আন্তর্জাতিক মানের বন্দর হওয়া সত্ত্বেও নাগরিক সুযোগ-সুবিধার দিক থেকে পিছিয়ে আছে। সনি তার বিভিন্ন ঘরোয়া বৈঠকে আধুনিক ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়ার অঙ্গীকার ব্যক্ত করছেন।
বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান,এতিমদের জন্য নিজ উদ্যোগে পরিচালিত মাদ্রাসা প্রতিষ্ঠান এবং করোনাকালীন মানবিক সহায়তার কারণে সাধারণ মানুষের মধ্যে তার একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে।
বেনাপোলের বড় আঁচড়া ও দিঘীরপাড় এলাকার বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায়, তারা এমন একজন মেয়র চান যিনি বন্দরের যানজট নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সমাধান করতে পারবেন। আতিকুজ্জামান সনি’র সাংগঠনিক দক্ষতা দেখে অনেকেই তাকে এই পরিবর্তনের কারিগর হিসেবে দেখতে চাচ্ছেন। তবে নির্বাচনের চূড়ান্ত সমীকরণ নির্ভর করছে দলীয় সিদ্ধান্ত এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশের উপর।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...