
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামে একটি নির্মাণাধীন বাড়ির পানির ট্যাংকি খনন করার সময় আকস্মিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে বালুন্ডা গ্রামের একটি বাড়িতে শ্রমিকরা মাটির নিচে পানির ট্যাংকি তৈরির জন্য খনন কাজ চালাচ্ছিলেন। খনন কাজ চলাকালীন কোদালের আঘাতে মাটির নিচে চাপা পড়ে থাকা একটি বস্তু বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্কে মানুষ ছোটাছুটি শুরু করে।
বিস্ফোরণের সময় কাছাকাছি থাকা ২ জন শ্রমিকরা আঘাত প্রাপ্ত হন, প্রাথমিক অবস্থায় তাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,গুরুতর আহত হওয়ায় তাদের কে যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
আহত ব্যাক্তিরা হলেন- জাকির সরদার (৪৫), পিতাঃ বারিক সরদার ও আব্দুল কাদের (৪০), পিতাঃ মৃত নুজ্জাক সরদার, উভয় গ্রামঃ বালুন্ডা উত্তরপাড়ায়,।
খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং সেখান থেকে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করেছে। মাটির নিচে এই বোমাটি আগে থেকেই পরিত্যক্ত অবস্থায় ছিল নাকি সাম্প্রতিক সময়ে কেউ সেখানে লুকিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
গ্রামবাসীদের দাবি, সীমান্ত সংলগ্ন এলাকা হওয়ায় অনেক সময় অপরাধীরা নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক লুকিয়ে রাখতে পারে। দিনের আলোতে জনবসতিপূর্ণ এলাকায় এমন বিস্ফোরণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জানান, “আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। মাটির নিচে আরও বিস্ফোরক আছে কি না, তা নিশ্চিতে, পরীক্ষা চালানো হবে”।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...