
মো.সাহিদুল ইসলাম শাহীন:- সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ বোতল অবৈধ ভারতীয় উইনিক্স (WINIX) সিরাপ উদ্ধার করেছে।
বুধবার ০৭ অক্টোবর ২০২৬ তারিখ খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ দৌলতপুর বিওপি’র একটি চৌকস টহল দল তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে চোরাচালানিদের অবৈধভাবে আনা এই ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ জব্দ করা হয়। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান:
”বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত সীমান্তে চোরাচালানী মালামাল ও মাদকসহ পাচার চক্র আটকের লক্ষ্যে আমাদের গোয়েন্দা নজরদারী এবং টহল তৎপরতা বহুগুণ জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৭ অক্টোবর ২০২৬ তারিখে দৌলতপুর বিওপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি।
তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে রক্ষা করতে এবং সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ মালামাল প্রবেশ প্রতিরোধে ২১ বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তকে চোরাচালান ও মাদকমুক্ত রাখতে আমাদের এই কঠোর ও জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...