
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন’- ৯২৫ এর অধীন কর্মরত দুই শ্রমিক পরিবার’কে মরণোত্তর ৫০ হাজার টাকা করে নগদ অর্থ সর্বমোট ১লাখ টাকা প্রদান করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে স্থলবন্দর সংলগ্ন উক্ত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সকল শ্রমিকদের উপস্থিতিতে এক আড়ম্বর অনুষ্ঠানের মোদ্য দিয়ে ঐ পরিবারদ্বয়ের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়।
মরণোত্তর শ্রমিকযুগলদ্বয় হলেন-বেনাপোল পোর্টথানাধীন পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের মো.জিয়ারুল ইসলাম এবং একই থানার বড়আঁচড়া গ্রামের মো.বকতিয়ার রহমান।
ভারপ্রাপ্ত সভাপতি তবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ অনুষ্ঠানে শ্রমিক যুগলদ্বয়ের পরিবারের হাতে অর্থ তুলে দেন সংগঠনটি’র সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী দল(বিএনপি)’র শার্শা উপজেলা শাখা’র শ্রম বিষয়ক সম্পাদক- মো.সহিদ আলী। জিয়ারুলের পক্ষে টাকা গ্রহণ করেন তার স্ত্রী শাহিনুর আক্তার এবং বকতিয়ার রহমানের স্ত্রী রেহেনা বেগম।
এ সময় শ্রমিক সংগঠনটি’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-
সাংগঠনিক সম্পাদক- মো. রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (১) -মো. আব্দুল মজিদ ও সহ-সাধারণ সম্পাদক(২)- মো. জিয়াউর রহমান, সহ ও সাংগঠনিক সম্পাদক- মো. ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ- মো. সবুজ হোসেন কার্যনির্বাহী সদস্য মো.কামরুজ্জামান সহ ৯২৫ এর সকল শ্রমিক বৃন্দ।
সংগঠনটি’র সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন,প্রাপকের দুই পরিবারের হাতে নগদ অর্থ তুলে দিতে পেরে আমরা নিজেদেরকে কৃতজ্ঞ মনে করি। কারণ,ইতোপূর্বে এই সংগঠনের কেউ কখনও মরণোত্তর পুরস্কার তুলে দেয়নি।
আমি ৯২৫ সংগঠনটি’র দায়িত্বভার গ্রহণ করার পর থেকে শ্রমিকদের সকল প্রকার বৈষম্য দূর করা,বেতন বৃদ্ধি করণ সহ শ্রমিক কল্যাণের যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করেছি,যা চলমান রয়েছে। শ্রমিকদের কল্যাণে এমন যত সুবিধা আছে আমরা তা পূরণ করবার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’কে ভোট দিয়ে সরকার গঠনের প্রস্তুতী নিতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া শ্রম বান্ধব এই দলটি ক্ষমতায় গেলে আমাদের স্থলবন্দরের উন্নতি সাধন হবে,শ্রমিকদের সকল প্রকার বেতন বৈষম্য দুর হবে,অতিরিক্ত পারিশ্রমিকের টাকা আমরা ঠিক ভাবে পাব।
বৃহত্তর যশোর তথা দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে দলের নেতৃত্বদানকারী নেতা অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে এই জয় ছিনিয়ে আনতে চায়। এরজন্য আমাদেরকে এলাকার ভোটারদের দোয়ারে-দোয়ারে যেতে হবে।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে হবে। সে কারনে,কোন প্রকার সময় নষ্ট না করে যে যেভাবে পারেন কাজ করে যাবেন,এই প্রত্যাশা করি।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...