বোগদাদিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ , ২৭ জুলাই ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আবুল হাসনাত তুহিন ফেনী:- ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের বোগদাদিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও শিক্ষা উপকরণ বিতরণ উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার প্রধান অতিথি থেকে মাস ব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত।

নিজামপুর কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার গিয়াস উদ্দিন মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: বেলাল হোসেন ভিপি বেলাল, ছনুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক শেখ মুহাম্মদ হেলাল উদ্দিন, বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলী,ছনুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট ইউছুপ আলমগীর, বোগদাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক,জেলা যুবদলের সদস্য আহসান উদ্দিন সুমন।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সারাদেশে ন্যায় ছনুয়া ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ,বনজ ঔষধী গাছের চারা বিতরণ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করার উদ্যেগ নেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় যুবদলের নেতা মাস্টার গিয়াস উদ্দিন মীরের উদ্যেগে এ ইউনিয়নে সরকারের পাশাপাশি বিএনপি অংগ সংগঠনের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন আগামী একমাস পর্যায়ক্রমে গাছের চারা, শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।

এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ উপস্থিত শিক্ষার্থীদের ছাতা বিতরণ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর