
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগ নেতা মতি কাজীকে (৪৫) বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, শুক্রবার (২ মে) বিকেলে সোতাশী গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৩ মে) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ বিএনপি-জামায়াত সমর্থকদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় সোতাশী গ্রামের আব্দুর রহিম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, মতি কাজীর নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল বিএনপি ও জামায়াতের কর্মীদের বাড়িতে ভাঙচুর ও মারধর চালায়, এতে দুইজন গুরুতর আহত হন।
এর আগে ২৪ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মতি কাজীর বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে। তবে অভিযানের খবর পেয়ে তিনি পালিয়ে যান। তার ভাই ইসলাম কাজীকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
এই ঘটনায় ২৫ মার্চ এলাকাবাসী বিক্ষোভ করে এবং সোতাশী এলাকায় সড়ক অবরোধ করে মতি কাজীর গ্রেপ্তার দাবি করে। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।
ওসি আরও জানান, মতি কাজীর বিরুদ্ধে একটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে মাদকসহ পাঁচটি মামলা চলমান। মাদক মামলা থাকলে সংশ্লিষ্ট সংস্থা শোন-অ্যারেস্ট দেখাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...