
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রাহাজ কাজী (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
শনিবার (৩ মে) সকালে উপজেলার পাঁচুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। রাহাজ কাজী পাঁচুড়িয়া গ্রামের মৃত জয়নাল কাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারী ব্যাংকে কর্মরত ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমাতে যায় রাহাজ কাজী। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করেও তার কোন সাড়া শব্দ মেলেনি। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান।
খবর পেয়ে থানা পুলিশ ব্যাংক কর্মকর্তা মরদেহ উদ্বার করে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্থানীয়দের। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতার মর্গে পাঠানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...