
ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শহরে র্যালিটি বের হয়। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির।
বোয়ালমারী পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান কামাল এর সভাপতিত্বে ও উপজেলা আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সভাপতি মামুন মৃধা মিরাজের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মোল্যা ফয়সাল, মধুখালী উপজেলা যুবদল নেতা তাজ আহমেদ, মধুখালী যুবদল নেতা দিদারুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য বদিউজ্জামান বাবলু, দাদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাবের, ছোলনা ৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক উলফাত।
এসময় বক্তারা বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেছিল।”
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে বোয়ালমারী উপজেলা শাখার সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল এর কবর জেয়ারত করেন নেতাকর্মীদের নিয়ে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...