
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক জেলা সদস্য সাইদুল ইসলাম সোহরাবকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। আটককৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ জেলার সদস্য ও বঙ্গবন্ধু মানব কল্যান পরিষদের সিনিয়র সহসভাপতি সাইদুল ইসলাম সোহরাব গুনবহা কামারগ্রামের আব্দুল মান্নান শেখ রুস্তুমের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (৪জানুয়ারি) বিকেলে বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফুলতলা নামক স্থান থেকে তাকেসহ দুই জনকে আটক করা হয়। পরে তাকে বুধবার ভোরে আলফাডাঙ্গা থানায় সপর্দ করা হয়েছে বলে জানায় বোয়ালমারী থানা পুলিশ।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ আমার দেশকে জানান, ১৩ আগস্টে আলফাডাঙ্গায় বিস্ফোরণ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি বিস্ফোরক মামলা দায়ের হয়। মামলা নং ৩। এ মামলার অজ্ঞাত নামীয় আসামী তিনি। আসামীকে আটক করেন বোয়ালমারী থানা পুলিশ।
বুধবার দুপুরে আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামী একই গ্রামের লিটন শেখ ওই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার সাথে থাকার কারণে তাকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তাকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে আমার দেশকে নিশ্চিত করেন বোয়ালমারী থানার উপপরিদর্শক শামীম দেওয়ান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...