
ফরিদপুরের বোয়ালমারীতে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ।
জানা যায়, রোববার (১৬ জানুয়ারি) ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে উপজেলার দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোল্লাকে (৫৫) ও বোয়ালমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল কবির আনোয়ারকে (৫০) সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতদের আলফাডাঙ্গা থানার বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানা পুলিশ।
এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতন হয়। পতনের পরে গত বছরের (১৩ আগস্ট) আলফাডাঙ্গা পৌরসভা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্য মোহরা দিয়ে ছিল।
এর পরে লাভলু সরদার নামে একজন ১৭০ জন আওয়ামীলীগের নেতাকর্মীর নামে থানায় চাঁদাবাজি, বিস্ফোরক, ও ভয়ভীতি প্রদর্শনের করার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর পর থেকে নেতাকর্মীরা পলাতক ছিলেন। এ মামলায় বোয়ালমারী থেকে অন্তত ৫ জন আসমীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন; দাদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম মোল্লা, বোয়ালমারী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কবির আনোয়ার, নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক শাকিল আহমেদ, জেলা ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন, যুবলীগ নেতা মুরসালিন মোল্যাকে গ্রেফতার করা হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান আওয়ামী লীগ নেতাদের আটক এবং বিস্ফোরক মামলায় চালানের বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল