
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্ক শহরের বাংলাদেশী অধ্যুষিত যে কয়টি বাংলাদেশী পণ্যেও বাজার রয়েছে তার মধ্যে অন্যতম ব্রঙ্কস পার্কচেস্টার, স্টার্লিং বাংলাবাজার। একসময় যেখানে ভিন্ন জাতির লোকদের ছিল আধিপত্য পর্যায়ক্রমে বাংলাদেশীদের ব্যাপক বসবাসের ফলে ব্রঙ্কস তথা পার্কচেস্টারের স্টালিংয়ে গড়ে উঠেছিল বাংলাদেশী গ্রোসাসী।
পরবর্তীতে ব্রঙ্কসে একদিকে যেমন দিনে দিনে বাংলাদেশীদের বসতি বাড়তে থাকে, অপর দিকে দোকানপাটের চাহিদাও বেড়ে যায় বহুগুণে। যার ফলে ধীরে ধীরে অনেকগুলো দোকানপাট গড়ে উঠে স্টার্লিংয়ে।
বাংলাদেশীরা যেখানে বসবাস করেন সেখানেই আধিপত্য নিয়ে থাকতে চান চিরন্তনভাবে। তাই তারা স্টার্লিংয়ের নাম পরিবর্তন করে সরকারীভাবে এলাকাটি বাংলাবাজার নামকরণ করেন। এই বাজারে রয়েছে বিখ্যাত আল আকসা সুপার মার্কেট, প্রিমিয়াম সুপার মার্কেট, নিরব বাজার, ফ্রেন্ডস গ্রোসারী, ইত্যাদি বাজার, সুন্দরবন সুপার মার্কেট, বারি সুপার মার্কেট, পসরা মার্কেট, ফাইভ স্টার বিরিয়ানী, নীরব হোটেল, প্রতিদিন ফ্যাশন, হ্যাপী সেলুন,পদ্মা সেলুন সহ বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান।গোল্ডেন প্যালেসে চিত্রনায়ক শাকিল খানের স্ত্রীর কাপড়ের দোকান বেশ সাড়া ফেলেছে উল্লেখযোগ্য ভাবে।
নিউইয়র্কের সর্বাধিক বাংলাদেশী অধ্যুষিত বাংলাবাজাওে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইতিমধ্যে জমে উঠেছে ঈদের হাট। যে কয়টি পণ্যের দোকান আছে, সেগুলোতে ক্রেতাদের উপস্থিতে দোকানের ক্যাশিয়ার-কর্মচারীদের সময় কাটছে বিরামহীনভাবে। ভীড়ের কারনে সামাল দিতে পারছেন না সহজভাবে।
যারা বাজার করতে আসছেন প্রত্যেকেই একাধিক জন আসার ফলে দোকানের ভিতরে অত্যন্ত ভীড় ঠেলে বাজার করতে হচ্ছে। ফলে বাজার করতে যেমন সময় লাগছে, তেমনিভাবে ক্যাশে রয়েছে লম্বা লাইন। দোকানের মাছ-মাংস কিম্বা চিকেন সেকশনে কাটাকাটি করতে বাড়তি কর্মচারী দিয়েও সামাল দেয়া যাচ্ছে না। শত কষ্ট করেই ঈদের বাজার করতে হচ্ছে সংশ্লিস্টদের।
অপরদিকে বাজারের সেলুনগুলোতে চুল কাটার জন্যও লম্বা লাইনে দাড়িয়ে চুল কাটতে হচ্ছে প্রবাসীদের। সেলুনগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চুল কাটা হচ্ছে বলেন জানান বাংলাবাজারের হ্যাপী সেলুনের কর্নধার কানাই শীল।
তিনি বলেন, দোকান প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত খোলা রাখতে হচ্ছে কাস্টমারের চুল কাটার সুবিধার জন্য।
এদিকে বাংলাবাজারে প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদ রাতের মেলা বসবে ঈদের আগের দিন সন্ধ্যায়। এজন্য চলছে প্রস্তুতি। এদিন বিভিন্ন অস্থায়ী কাপড়ের দোকান ও মেহেন্দীর দোকান বসবে।
বাজারে আগত মানুষজন মেহেন্দী পড়ে ঈদ উৎসবে অংশগ্রহন করবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...