
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রঙ্কসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছে এবিএম মাল্টি মিডিয়া।অনুষ্ঠানের আয়োজনে ছিল ঈদ ম্যাগাজিন আনন্দ মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান।
গত ২৮শে মার্চ শনিবার ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
সংগঠনের নির্বাহী জামাল আহমেদ মাসুদের সভাপতিত্বে ও রেজা আব্দুল্লাহ এর সঞ্চালনায় শুরুতেই লাল ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খালেক ও বিশিষ্ট লিয়েলস্টিট ব্যবসায়ী সালেহ উদ্দিন সালে।শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল মুহিত,জহিরুল ইসলাম,সাদিকুর রহমান,গোলাম রব্বানী,আজাদ খান,কলি চৌধুরী,সালমা জাহান,শেখ শফিকুর রহমান,কবি আবু তাহের চৌধুরী,মনির উদ্দিন,রেজাউল করিম।
অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সিপিএ জাকির হোসেন চৌধুরী,ইমরান শাহ রন,শেখ জামাল হোসেন,নুরুল ইসলাম মিলন,শ্যামল চন্দ্র চন্দ,মোশাহিদ চৌধুরী,বীরমুক্তিযোদ্ধা এমএ নাসির,বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম প্রমুখ।
ম্যাগাজিন অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করেন জহিরুল ইসলাম দম্পতি।ছিলো উপস্থিত দর্শকদের নিয়ে কুইজ প্রতিযোগিতা।প্রতিযোগিতায় বিজয়ী হন প্রথম রওশন আরা কাজল দ্বিতীয় হন শেখ শফিকুর রহমান এবং তৃতীয় হন আরিফ হোসেন।বিশিষ্ট লিয়েলস্টিট ব্যবসায়ী সালেহ উদ্দিন সালে কে এবিএম মাল্টি মিডিয়ার পক্ষ থেকে বিশেষ এওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জনপ্রিয় গান পরিবেশন করেন সুপরিচিত শিল্পীবৃন্দ।সংগীত পরিবেশন করেন টিভি চ্যানেলের শিল্পী সালমা জাহান,রওশন আরা কাজল,রুমা,মেহজাবীন মেহা,আসাদ,নাসির।অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বিন্দু কনা আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসেননি এতে উপস্থিত দর্শকরা কিছুটা হতাশ হয়েছেন।
সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত চলে এক ঢানা সংগীত পরিবেশনা।সেই সাথে বিখ্যাত ঢোল বাদক সফিকের ঢোলের তালে দর্শককে নাচিয়ে রাখেন শেষ মুহূর্ত পর্যন্ত।বিপুল সংখ্যক হল ভর্তি প্রবাসী পুরুষ মহিলা বাংলাদেশি দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানে ছিল আনন্দের বন্যা।
সবশেষে সংগঠনের সিইও জামাল আহমেদ মাসুদ অনুষ্ঠানের সকল স্পন্সর ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...