
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১লা মার্চ) রবিবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্ট্রালিন বাংলাবাজারের হাসান চাইনিজ রেস্টুরেন্টে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি সোহান আহমেদ টুটুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রুহুল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের সভাপতি বদরুল হোসেন খান।বিশেষ অতিথি ছিলেন এডভোকেট সিরাজুল ইসলাম,জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি শফি উদ্দিন তালুকদার,সাবেক সহসভাপতি মন্জুর চৌধুরী জগলুল,সাবেক কমিশনার আকবর আলী,মিয়া মোহাম্মদ আলতাফ হোসেন,সালেহ আহমেদ চৌধুরী,দেওয়ান মোস্তাক রাজা,সাবেক সভাপতি তোজাম্মল হোসেন,জালাল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি জাবেদ উদ্দিন,বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,নজরুল ইসলাম,এমদাদ তরফদার,তানিম চৌধুরী,শাহীন আহমেদ,রবিন আহমেদ।
অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন শাহজালাল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হাদী। ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশিরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
সবশেষে সংগঠনের সভাপতি সোহান আহমেদ টুটুল উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...