ব্রাহ্মণবাড়িয়ায় বারবার গর্ভপাত প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ , ৭ জুন ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে ‘রিকারেন্ট প্রেগন্যান্সি লস’ বা বারবার গর্ভপাতের কারণ, প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে কলেজের মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে দেশের খ্যাতনামা গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নিয়ে এ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

এতে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ, জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. রাশেদা বেগম। এছাড়া আলোচনায় অংশ নেন প্রফেসর ডা. সাবেরা খাতুন, প্রফেসর ডা. ফৌজিয়া হোসেন এবং প্রফেসর ডা. লিজা চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে ‘রিকারেন্ট প্র্যাগনেন্সি লস’ বিষয়ে মূল আলোচনা উপস্থাপন করেন সহকারী অধ্যাপক রনজিৎ বিশ্বাস। পরে তথ্য উপস্থাপন করেন দীনা ইসলাম। সেমিনারে সহযোগিতা করে হেলফ কেয়ার ফার্মাসিটিক্যালস।

বক্তারা বলেন, বর্তমানে বারবার গর্ভপাতের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন শারীরিক ও পারিপার্শ্বিক কারণে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। এজন্য গর্ভধারণের আগে কিংবা গর্ভধারণের শুরু থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

তারা আরও বলেন, গর্ভবতী নারীর শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে পরিবারের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে বারবার গর্ভপাতের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

মন্তব্য লিখুন

আরও খবর