
আবুল হাসনাত তুহিন ফেনী:- ফেনী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মসূচি ও উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য গণমাধ্যমে সমন্বিতভাবে প্রচারের লক্ষ্যে গঠিত বিএনপি মিডিয়া সেল-ফেনীর আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার চলতি মাসের গত ৫ জুন এ কমিটির অনুমোদন দেন।
৬ সদস্যবিশিষ্ট এ কমিটিতে দৈনিক মানবকণ্ঠের সিনিয়র রিপোর্টার ছলিম উল্লাহ মেজবাহকে আহ্বায়ক এবং একাত্তর টেলিভিশনের ফেনী ব্যুরো প্রধান সিদ্দিক আল মামুনকে সদস্য সচিব করা হয়েছে।
উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধ মফিজুর রহমান, সাপ্তাহিক নিহারিকার নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম, সাপ্তাহিক ফেনীর প্রয়াসের সম্পাদক প্রফেসর মো. ইলিয়াছ ও এশিয়ান টিভির জেলা প্রতিনিধি জিয়াউদ্দিন সোহাগ।
গত ৩১ মে ফেনী শহরের এসএসকে রোডস্থ সূচনা সেন্টারে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত মিডিয়া সেল ফেনী জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম প্রচার, গণমাধ্যম সমন্বয়, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধ এবং উন্নয়ন কর্মকান্ডের তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করবে বলে জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...