
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় মা সহ ২ কন্যা সন্তানের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে ঘাটুরা গ্রামের সরকার বাড়ির আশরাফ মিয়ার স্ত্রী শারমীন।
আক্তার (২৬) ও তার শিশু সন্তান রওজা আক্তার (৫) ও নওরীন আক্তার (৩)। প্রতিবেশীরা জানান,বাড়ির লোকজনের কান্নাকাটির আওয়াজ পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহত গৃহবধূর মা জানান,তার মেয়ে ও শিশু সন্তানদের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তিনি এ ঘটনার সঠিক তদন্তের দাবী জানান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান,এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি পরিবারের পক্ষ থেকে।
নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারন নির্নয়ে খোজঁখবর নেয়া হচ্ছে।তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...