
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ভাদুঘর বাস টার্মিনালে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে আনিছ পরিষদ থেকে ১৭ জন, দানা পরিষদ থেকে ১৭ জন, কাজল পরিষদ থেকে ৪ জন এবং একজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ১ হাজার ৬৩২ জন। এর মধ্যে ১ হাজার ৪৫৩টি ভোট কাস্ট হয়।
ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে পরিবহন শ্রমিকরা রাত আনুমানিক ১১টার দিকে সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করেন। এতে শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকরা নির্বাচন পরিচালনাকারী প্রিসাইডিং অফিসার প্রদীপ সরকারকে অবরুদ্ধ করে রাখেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে সহকারী কমিশনার শওকত ভট্টাচার্য ও সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) ডা. প্রিন্স সরকারের উপস্থিতিতে রাত প্রায় ২টার দিকে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
এ ঘটনায় পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন স্থগিতের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...