ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ , ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আমিনুল ইসালম আহাদঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় নানা কর্মসূচির মধ্যে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে শহরের বিভিন্ন স্থানে অসহায় ও পথচারী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল-এর পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মামু আরিফ।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি গণতান্ত্রিক ও জনগণকেন্দ্রিক সংগঠন। এর প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বেচ্ছাসেবক দলের কর্মীরা দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

বক্তারা আরও বলেন, বর্তমান দুঃসময়ে স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং দেশে একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে এ আন্দোলনকে আরো বেগবান করতে হবে।

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেন নেতৃবৃন্দ।