
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম অ্যাডভোকেট হারুন-আল-রশীদের স্মরণে তাঁর বাসভবনে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মরহুম অ্যাডভোকেট হারুন-আল-রশীদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তিন দিনের শোক কর্মসূচি পালন করছে।
এরই অংশ হিসেবে শোক কর্মসূচির শেষ দিনে, ২১ জুন ২০২৬ (রোববার) বেলা ১২টায় তাঁর বাসভবনে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী, সমর্থকসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া (সদর–বিজয়নগর) আসনের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজের পক্ষ থেকে সবার প্রতি উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামছুজ্জামান চৌধুরী কানন স্বাক্ষর করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...