
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান চালিয়ে টিকিট কালোবাজারির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।
রোববার (১৭ মে) দুপুর ১১টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি টিকিট কালোবাজারি, অবৈধ মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানে ইন্টেলিজেন্স তথ্য ও সহযোগিতার ভিত্তিতে উপকূল, কালনী ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে আব্দুল হাকিম (৪৮) ও কালু মিয়া (৩৮) নামে দুইজনকে আটক করা হয়।আটক আব্দুল হাকিম সদর উপজেলার কলেজপাড়া এলাকার দানু মিয়ার ছেলে এবং কালু মিয়া উত্তর মৌড়াইল এলাকার মৃত সাচ্চু মিয়ার ছেলে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশ সিলেট জেলার পুলিশ সুপার জান্নাত আফরোজ-এর দিকনির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই শাহলাম মিয়া ও এএসআই কাউসারসহ সফরসঙ্গী ফোর্স অভিযান পরিচালনা করেন।
পরবর্তীতে আটক দুজনের বিরুদ্ধে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়ার আদালতে প্রসিকিউশন দাখিল করা হলে পেনাল কোড-১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক প্রত্যেককে ২৫০ টাকা করে জরিমানা এবং দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...