
আমিনুল ইসলাম আহাদ ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩জন আহত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফতেহপুর গ্রামের মৃত আলী আকবরের দুই ছেলে সাত্তার ও এমদাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি এমদাদুল তার ভাই সাত্তারের মেয়ের জামাতার কাছে একটি জমি বিক্রি করেন। এ নিয়ে টাকার হিসাব-নিকাশ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়।
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একটি সালিস বৈঠক বসলেও কোনো সমাধান হয়নি। এর জের ধরে বুধবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংঘর্ষে প্রায় ১০ থেকে ১৩ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।
ওসি আরও বলেন, “যদি কেউ অভিযোগ দাখিল করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...