• চট্রগ্রাম শীর্ষ সংবাদ
  • ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হকের সঙ্গে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হকের সঙ্গে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ , ৩০ আগস্ট ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- সময়ের আবর্তন।

২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা ও পরিষদের সদস্যরা।

রোববার (৩০ আগস্ট) দুপুরে ২০৩ পদাতিক ব্রিগেডের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা ব্রিগেড কমান্ডারের সঙ্গে পারস্পরিক সৌহার্দ্য ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলার সামগ্রিক পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং পার্বত্য এলাকার উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা দায়িত্ব গ্রহণের পর জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন। এরই অংশ হিসেবে ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডারের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে জেলা পরিষদের সদস্যরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর