
বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সৃষ্ট সংকট ও দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তা এবং চীনের ক্রমবর্ধমান তৎপরতা পরিস্থিতি পর্যালোচনা করতে চার দিনের বৈঠকে বসছেন ভারতের নৌবাহিনীর শীর্ষ কমান্ডারেরা।
আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এ বৈঠকে চীন ও পাকিস্তানের বিষয়গুলোও গুরুত্ব পাবে বলে জানা গেছে। ভারতের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও বার্তা সংস্থা এএনআই।
দিল্লির নতুন নৌ সদরদপ্তরে এ বৈঠক অনুষ্ঠিক হতে যাচ্ছে। অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম সম্মেলন। কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন, চীনের ক্রমবর্ধমান তৎপরতা ও পাকিস্তানের সামরিক সহায়তার বিষয়গুলো বৈঠকের আলোচনায় প্রধান্য পাবে।
এর আগে লক্ষ্ণৌতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর আহ্বানের কয়েকদিন পরই বৈঠকের ঘোষণা দিল নৌবাহিনী।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনী বেশ কিছু সাফল্য অর্জন করেছে। এবারের বৈঠকে এডেন উপসাগরে নৌবাহিনীর চালানো কার্যক্রম পর্যালোচনা করা হবে।
ভারতীয় নৌবাহিনী বছরে দুবার তাদের কমান্ডার সম্মেলন করে, যেখানে সব সিনিয়র অফিসার তাদের তথ্যাবলী উপস্থাপন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...