
মোঃ মোশারফ হোসেন কবির, আখাউড়াঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির সদস্যরা।
এছাড়াও আটক হয়েছেন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হান্নান মেম্বার, আব্দুল্লাহপুর গ্রামের কবির চৌধুরীর ছেলে নাঈম চৌধুরী।
জানা যায়, আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আখাউড়া সীমান্তবর্তী এলাকা আব্দুল্লাহপুর দিয়ে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ভারতে পালানোর চেষ্টা করা সময় গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে বিজিবি।
আখউড়া সীমান্তের ফকির মুড়া বিওপি কমান্ডার জামাল উদ্দিন জানান, স্থলপথে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার করেছে ফকিরমুড়া বিজিবি। এসময় সাবেক এমপিকে ভারতে পালানোর কাজে সহযোগিতাকারী হান্নান ও নাঈমকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...