
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ভারতের পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন মুসলিম নিধনের প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ই মে শুক্রবার) বাদ জুম্মা মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত ছাত্র ও যুব মজলিসের আয়োজনে এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
রিজওয়ান আহম্মেদ এর পরিচালনায় ও মধুখালী শাখার যুব মজলিসের সভাপতি সাইফুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুব মজলিস এর সহ সভাপতি কবির বিন সাঈদ, পৌর সহ-সভাপতি রাসেল বিন সিরাজ, যুব মজলিসের প্রচার সম্পাদক পাভেল, খেলাফত মজলিস নেতা অখিল মোল্লা, জামায়াত নেতা ওয়ালিদ বিন সিরাজসহ আরো অনেকে। গত ৪ মে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচনে কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক সংগঠন বিজেপি বিজয় লাভ করে।
নির্বাচন পরবর্তী বিজেপির সমর্থকরা পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর লুটপাট, হামলা, অমানবিক নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় যা এখনো চলমান রয়েছে।
এরই প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র ও যুব মজলিসের মধুখালী শাখা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...