
এম আমির হোসাইন, পটুয়াখালীঃ পটুয়াখালীর গলাচিপায় ১৫০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৭ হাজার টাকাসহ এক নারী ও তিন যুবককে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজার সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-রোকেয়া বেগম (৪৮), ইমন মিয়াজী (২২), রিয়াদ মাহমুদ ইভান (২৫) এবং শাকিল সরদার (২০)।
থানা সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে গলাচিপাসহ উপজেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
প্রায় ৯ মাস আগে মাত্র ১০ হাজার টাকা পুঁজি নিয়ে এই চক্রটি মাদক ব্যবসা শুরু করে। শুরুতে ৫০ পিস ইয়াবা বিক্রির মাধ্যমে কার্যক্রম চালালেও ধীরে ধীরে তা ১০০, ২৫০ ও ৩০০ পিসে বিস্তৃত হয়। সর্বশেষ তারা ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে ১৫০০ পিস ইয়াবা এনে গলাচিপায় বিক্রির প্রস্তুতি নিচ্ছিল।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ঝিলন সিকদার বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত