
বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইলিশ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হিসেবে পরিচিত। একসময় আমাদের দেশের সুস্বাদু ইলিশ বিদেশেও রপ্তানি করা হতো এবং বৈদেশিক মুদ্রা অর্জিত হতো।
অথচ বর্তমান সময়ে দেশের সাধারণ মানুষের বাজারের চাহিদা মেটাতে অদ্ভুত এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে টনে টনে ইলিশ আমদানি করছেন দেশের ব্যবসায়ীরা।
প্রাপ্ত তথ্যানুযায়ী, গত দুই মাসে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রায় সাত কোটি টাকা মূল্যের ৩ লাখ ৫২ হাজার ৪৮৪ কেজি ইলিশ আমদানি করেছে ১৯টি প্রতিষ্ঠান। দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহের অভাব এবং দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ায় ব্যবসায়ীরা এই আমদানির পথ বেছে নিয়েছেন। একসমiaের ইলিশ রপ্তানিকারক দেশ আজ আমদানিতে ঝুঁকে পড়ায় তা দেশের অর্থনীতি ও মৎস্য খাতের জন্য এক নতুন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বাণিজ্যিক বিশ্লেষকদের মতে, দেশের অভ্যন্তরীণ বাজারে ইলিশের উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলে নানা জটিলতা তৈরি হওয়ার কারণেই এই আমদানি নির্ভরতা বাড়ছে। অন্যদিকে, বিগত বছরগুলোতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের ভুল নীতি এবং মৎস্য খাতের অব্যবস্থাপনার কারণে প্রকৃত জেলেরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন।
একইসঙ্গে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলেই এই খাতের সিন্ডিকেটগুলো শক্তিশালী হয়ে ওঠে, যা আজও বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের ইলিশের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে মাছের দাম রাখতে হলে অবিলম্বে মৎস্য খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি।
আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোর মাধ্যমেই কেবল এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব বলে সংশ্লিষ্টরা গণমাধ্যমকে জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...