
মজিবুর রহমান,নেত্রকোণাঃ ময়মনসিংহ রেঞ্জের নবাগত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা) বলেছেন, জনগণের সঙ্গে পুলিশের আচরণ হতে হবে মার্জিত ও মানবিক। তবে আইনের প্রয়োগে শতভাগ দৃঢ়তা বজায় রাখতে হবে। ভালো ব্যবহারের মাধ্যমে সর্বসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।
আজ বৃহস্পতিবার নেত্রকোণা জেলা পুলিশের বিশেষ কল্যাণ ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের সঙ্গে মানবিক ও সৌজন্যমূলক আচরণ করতে হবে। একই সঙ্গে আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করে পেশাগত দৃঢ়তা বজায় রাখতে হবে। ড্রেসরুলস অনুযায়ী সঠিকভাবে পোশাক পরিধান, পেশাগত শৃঙ্খলা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি বাহিনীর সদস্যদের মনোবল চাঙ্গা রাখা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আইটিসি কমান্ড্যান্ট কানাই লাল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (আইটিসি) রিপন কুমার মোদক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মায়িশা ফান্নানাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
বৃহস্পতিবার নেত্রকোণায় পৌঁছালে পুলিশ অফিসার্স মেসে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানকে উষ্ণ অভ্যর্থনা জানায় পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় যোগ দেন রেঞ্জ ডিআইজি।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয়াদি তুলে ধরলে মনোযোগ দিয়ে শোনেন এবং বেশ কিছু বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তসহ প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিআইজি।
সভা শেষে ডিআইজি নেত্রকোণা পুলিশ লাইন্সে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার সদস্যদের জন্য আয়োজিত ‘সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশনাল ট্রেনিং ও নৈতিক উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
পরে পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ডিআইজি। একই সঙ্গে ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি।
এরপরে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন রেঞ্জ ডিআইজি।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
একই সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী পেশাদার, দায়িত্বশীল ও সেবাবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...