
ভাষানচর কল্যাণ সমিতির উদ্যোগে আগামী ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৫.৩০ মিনিট রাজধানীর অতি সুপরিচিত জোনাকী কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সমিতির বার্ষিক সাধারণ সভা।
এই সভায় সমিতির কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের মতামত গ্রহণ করা হবে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ এবং গুরুত্বপূর্ণ আলোচনা পর্ব থাকবে।
সমিতির সভাপতি এম আব্দুর রশিদ এক বার্তায় সংবাদিকদের বলেন— “ভাষানচর কল্যাণ সমিতি সবসময়ই ভাষানচরবাসীর ঐক্য ও কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী সাধারণ সভাটি হবে আমাদের পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার সুযোগ। আমি আশা করি, প্রতিটি সদস্য আন্তরিকভাবে অংশগ্রহণ করবেন এবং আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবেন।”
অন্যদিকে সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন —
“আমাদের লক্ষ্য হলো ভাষানচরবাসীর উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়া। সাধারণ সভায় আপনাদের উপস্থিতি এবং মতামত আমাদের কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করবে। সবাইকে এই মিলনমেলায় অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।”
সভায় অংশগ্রহণের জন্য প্রতিটি সদস্যকে নির্ধারিত প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। অনুষ্ঠানটি সরাসরি ফেসবুক পেজ এবং ইউটিউবে সম্প্রচার করা হবে, যাতে দেশ-বিদেশে থাকা ভাষানচরবাসীও অনুষ্ঠান উপভোগ করতে পারেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...