
ভূমিকম্প ঝুঁকির কথা চিন্তা করে দেশের তেল ও গ্যাস কূপগুলোতে খনন কাজ (ড্রিলিং কাজ) ৪৮ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় পেট্রোবাংলা।
বার্তায় বলা হয়, দেশে ভূমিকম্পজনিত সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে পেট্রোবাংলার আওতাধীন কোম্পানিগুলোর কূপ খনন ও সাইসমিক জরিপ সংক্রান্ত যন্ত্রপাতি, সংশ্লিষ্ট কর্মীদের নিরাপত্তা এবং সর্বসাধারণ তথা জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৪৮ ঘণ্টা (২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) সকল প্রকার কূপ খনন ও সাইসমিক জরিপ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক থাকলে ২৫ নভেম্বর সকাল ৮টার পর পুনরায় কূপ খনন ও জরিপ কার্যক্রম শুরু করা হবে।
উল্লেখ্য, বর্তমানে শ্রীকাইল-৫, হবিগঞ্জ-৫, কৈলাশটিলা-১, বিয়ানীবাজার-২, সিলেট-১১, সিলেট-১০ এক্স ও রশিদপুর-১১ নম্বর কূপে অনুসন্ধান ও ওয়ার্কওভার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জরিপ কার্যক্রম চলমান রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...