
ইতালি থেকে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামার আগেই বাংলাদেশের সিনেমার জন্য এলো এক ঐতিহাসিক সুখবর। উৎসবের অরিজোন্তি প্রতিযোগিতামূলক বিভাগে ব্যাপক প্রশংসা কুড়ানোর পর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকসদের বিচারে বিসাতো দোওরো ক্রিটিক অ্যাওয়ার্ড অর্জন করেছে রুবাইয়াত হোসেনের পরিচালনায় দ্য ডিফিকাল্ট ব্রাইড।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার এই অর্জন দেশের সাংস্কৃতিক ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে সংযোজিত হলো। এর আগে চলচ্চিত্রটির প্রিমিয়ার ঘিরে আন্তর্জাতিক অঙ্গনের সমালোচক ও দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।
চলচ্চিত্রসংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বাধীন ধারার সিনেমার পথচলাকে আরও সুগম করবে। রুবাইয়াত হোসেনের সুনিপুণ পরিচালনা এবং গল্প বলার ভিন্নধর্মী শৈলী আন্তর্জাতিক জুরি বোর্ডের নজর কেড়েছে।
ইউরোপীয় চলচ্চিত্রের এই মর্যাদাপূর্ণ আসরে দেশের পতাকা ওড়াতে পেরে উচ্ছ্বসিত পুরো টিম। বিভিন্ন গণমাধ্যমকে জানান হয়েছে যে, আগামী দিনে দেশের সিনেমা আরও বড় পরিসরে আন্তর্জাতিক উৎসবগুলোতে অংশ নেবে এবং বাঙালির শিল্প ও সংস্কৃতিকে বিশ্বদরবারে গৌরবের সাথে তুলে ধরবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...