
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে একটি নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ মার্চ) সকালে উপজেলার গোবিন্দনগরএলাকার ভোগাই নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী আনোয়ার হোসেন ও সুরুজ্জামানসহ অনেকেই জানান, নবজাতকের মরদেহটি রবিবার সকালে ভোগাই নদীতে ভাসতে দেখেন তারা। এই খবরটি মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উৎসুক এলাকাবাসী ভীড় জমায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এটি একটি অপরিণত নবজাতকের মরদেহ। এখনো এর চোঁখ ফুটেনি। ধারণা করা হচ্ছে গর্ভপাতের মাধ্যমে মান সম্মানের ভয়ে মরদেহটি নদীতে ফেলেছে দিয়েছে কেউ।
মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সাথে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত