
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবর রহমান চৌধুরী মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন।
বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তাকে ওই অ্যাওয়ার্ড প্রদান করেন।
বিএনপি নেতা মজিবর রহমান চৌধুরীকে শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকাস্থ পুরানা পল্টন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজি ‘মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা শেষে ওই লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ মো. আমির হামজা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র সংষ্কার কমিটির চেয়ারম্যান সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক অতিরিক্ত সচিব ম্যাজিস্ট্রেট মো. রোকন উদ-দৌলা ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।
জানা গেছে, বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছর সাংগঠনিক কাজে দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলী মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন।
এরই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরীকে ওই মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হলো।
লিডারশীপ অ্যাওয়ার্ডপ্রাপ্ত বিএনপি নেতা মজিবর রহমান চৌধুরী বলেন, অ্যাওয়ার্ড পাওয়ার পর আমার দায়িত্ব আরো বেড়ে গেল। আমি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। যাতে আরো বেশি করে সাংগঠনিক কাজের তৎপরতা বাড়াতে পারি।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...