
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ রবিবার (২৭ জুলাই) ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূ’ষনা – লক্ষণদিয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ছাত্র/ছাত্রীর মাঝে আস – সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যেককে দুটি করে ফলজ (আম, লিচু, পেয়ারা ইত্যাদি) মোট দুই হাজারটি ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
এসময় আরো ১৬টি পরিবারের মাঝে চারা বিতরণ করা হয়। বৃক্ষ রোপন ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূষণা – লক্ষণদিয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আস – সুন্নাহ ফাউন্ডেশনের ফরিদপুর জেলা প্রতিনিধি মুফতি আব্দুর রহিম ফিরোজ।
এ সময় আস – সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, “পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা এবং একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা চলমান থাকবে ইনশাআল্লাহ”।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...