
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে জাতীয় শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ মে (বৃহস্পতিবার) বিকেলে মধুখালী আখ চাষী কল্যাণ ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মধুখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও মোঃ নাহিদ ইসলাম সোহেলের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, বিএনপি নেতা মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর বিশ্বাস, যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম ইনামুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মুন্নু, সহ-সভাপতি হারুনুর রশিদ, শ্রমিক নেতা মোঃ শাহিন মিয়া ও মোঃ ফারুক হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান কালা, শ্রমিক মহিলা দল নেত্রী মোসাঃ নাজমা আক্তার, নির্মাণ শ্রমিক নেতা মোঃ ইউনুস আলী, মোঃ রায়হান, মোঃ রাজু বিশ্বাস, মোঃ রজব ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন ওলামা দল নেতা মোঃ রাকিবুল ইসলাম। আলোচনা সভা শেষে এক বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি আখ চাষী কল্যাণ ভবনের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধুখালী রেলগেটে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ফরিদপুর চিনি কলের পরিবহন বিভাগের শ্রমিক ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহ মোহাম্মদ রাজনের নির্মম হত্যার বিচার আজও হয়নি। তারা অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।
বক্তারা বলেন, ২০১৪ সালের মার্চ মাসে রাজনকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়, যা শ্রমিক সমাজের প্রতি এক নির্মম অবিচার। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।
এই আয়োজন শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলে মন্তব্য করেন বক্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...