
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালী উপজেলায় হৃদয়বিদারক রেল দুর্ঘটনায় একই পরিবারের জমজ দুই শিশু নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ১০ ঘটিকার দিকে রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের রেলগেট এলাকায় পৌঁছালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম মোঃ তাইব (৪) ও মোঃ তাহমিদ (৪)। তারা একই গ্রামের মোঃ আকাশ শেখের জমজ সন্তান। জানা যায়, দীর্ঘদিন অপেক্ষার পর আল্লাহর দান হিসেবে এই দুই সন্তানকে পেয়েছিল পরিবারটি। তাদের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের পিতা আকাশ শেখ জানান, প্রতিদিনের মতো তিনি ফরিদপুর শহরে একটি কসমেটিকসের দোকানে কাজ করতে যান। হঠাৎ করেই তিনি খবর পান, তার দুই সন্তান রেললাইনে কাটা পড়েছে।
সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, ট্রেন আসার প্রায় ২০ মিনিট আগে থেকেই সন্তানদের খোঁজাখুঁজি করা হচ্ছিল, কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে খবর আসে, তারা ট্রেনের নিচে চাপা পড়েছে।
এ কথা শুনে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।
যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে। এ মর্মান্তিক ঘটনায় পরিবারটির পাশাপাশি পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...