
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার বিকালে আশাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গাজনা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো.আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় কৃষকদলের সহ – সভাপতি ও ফরিদপুর—১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ খন্দকার নাসিরুল ইসলাম।
জনসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সন্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বাবলু কুমার রায়, সদস্য রাকিব হোসেন চৌধুরী ইরান, হায়দার আলী মোল্যা, আব্দুল আলিম মানিক, উপজেলা যুবদলের আহবায়ক এসএম মুক্তার হোসেন, সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল, কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, সদস্য সচিব তানভির আহমেদ শিমুল, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা রাজিবুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম হোসেন, সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপি’র সাবেক নেতা মো. লিয়াকত শেখ, মো. মিজানুর রহমান, মাঈদুল ইসলাম উজ্জল, আশরাফ উদ্দিন মন্ডল মানিক, বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক ও জামালপুর কলেজের সহকারী অধ্যাপক মীর মনিরুজ্জামান বাবু, মধুখালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, স্থানীয় নেতা জাফর শেখ, আব্দুর রহিম প্রমুখ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মধুখালী পৌর বিএনপি’র আহবায়ক শরিফুল ইসলাম,সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফরিদুল ইসলামসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, গাজনা ইউনিয়ন বিএনপি, মেগচামী ইউনিয়ন বিএনপি, জামালপুর ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মীসহ শতশত সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...