
শেখ সালমান আহমেদ, মধুখালীঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে বাড়ির সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাথায় আঘাত পেয়ে মোহাম্মদ জাহিদুল বিশ্বাস (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল বিশ্বাস ওই গ্রামের মৃত বদিউল আলম বিশ্বাসের ছেলে।
অভিযুক্ত দুই ভাতিজা হলেন শাকিল বিশ্বাস (২৫) ও সাইমুন বিশ্বাস (১৯)। তাঁরা উভয়েই আমোদ আলী বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে নতুন সিঁড়ি নির্মাণ নিয়ে কিছুদিন ধরে চাচা ও ভাতিজাদের মধ্যে বিরোধ চলে আসছিল।
নিহত জাহিদুল বিশ্বাসের দাবি ছিল, তাঁর জায়গার ওপর সিঁড়ি নির্মাণ করা হচ্ছে, যার ফলে তাঁর চলাচলে বিঘ্ন ঘটবে। ঘটনার দিন সকালে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা – কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময়ের জেরে জাহিদুল বিশ্বাস কোদাল দিয়ে ভাতিজা শাকিল বিশ্বাসের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
এর জেরে ক্ষুব্ধ হয়ে শাকিল ও সাইমুন প্রতিহত করতে গেলে জাহিদুল বিশ্বাসের মাথায়ও আঘাত লাগে। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে দ্রুত উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ সোহেল রানা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...