• খুলনা দেশজুড়ে
  • মধ্যরাতে বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রদ্ধা নিবেদন

মধ্যরাতে বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ , ২১ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গত মধ্যরাত ১২:০১ মিনিটে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন’৯২৫ এর নেতৃবৃন্দ।

এতে নেতৃত্বদেন সংগঠনটির সভাপতি-আসাদুল এবং সাধারণ সম্পাদক-মো.সহিদ আলী। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’ গানের সুরে সুরে শ্রমিক সদস্যরা ভাষা শহীদদেরকে স্মরণ করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালণ করা হয়।

রাতেই একটি শোক র‍্যালি বের করে সংগঠনটির শ্রমিকবৃন্দ। র‍্যালি টি বেনাপোল স্থলবন্দর এলাকা সহ বেনাপোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।

এ সময় ৯২৫ এর সাধারণ সম্পাদক সহিদ আলী বলেন- “একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের অবিস্মরণীয় একটি অধ্যায়। আমি এই দিনে সব শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। রক্তরাঙ্গা ২১ শে ফেব্রুয়ারিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন বিশ্বব্যাপী পালিত হয় এবং এদেশের গণতান্ত্রিক সংগ্রাম ও স্বাধিকার আন্দোলন শক্তিরূপে প্রতিষ্ঠিত হয়েছে”।

উল্লেখ্য,২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে এটি আন্তর্জাতিক পর্যায়েও পালিত হচ্ছে। বাংলাদেশের জন্য একুশে ফেব্রুয়ারি একটি শোক ও বেদনার দিন হলেও, এটি বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদদের আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত এক বিশেষ দিন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ববাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র, যুবক এবং সাধারণ মানুষ প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। পাকিস্তানি শাসকগোষ্ঠী মিছিলের গতি দেখে আতঙ্কিত হয়ে ছাত্র-জনতার উপর গুলি চালায়, এ সময় সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক শহীদ হন।

শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে অন্যান্য যাঁরা ছিলেন সংগঠনটির সহ-সভাপতি- মো. তবিবুর রহমান,সহ-সভাপতি (২)মো. তবিবুর রহমান তবি,সহ-সাধারণ সম্পাদক- মো. আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২)- মো. জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক- মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক- মো. ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ- মো. সবুজ হোসেন, প্রচার সম্পাদক- মো. ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক- মো. আব্বাস আলী, দপ্তর সম্পাদক- মো. আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য- মো. কামরুজ্জামান,মো. ইছাহক মেম্বার,মো. জুলু মেম্বার,লেবার সরদার মো. হাসেম আলী সহ সাধারণ শ্রমিকবৃন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর