
শাহ্ আলম ভূঁইয়া,ময়মনসিংহঃ ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেট কারের ধাক্কায় সিএনজির চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের তালদিঘী পশ্চিমপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তারাকান্দা রামচন্দ্রপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে সিএনজিচালক রউফ মিয়া ও ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামের রজব আলীর ছেলে সিএনজির যাত্রী রাহাত হোসেন (৩৫)।
তারাকান্দা থানা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তালদিঘী আঞ্চলিক মহাসড়কে একটি প্রাইভেট কার সামনে থাকা সিএনজিটিকে ধাক্কা দিলে উল্টে গিয়ে ঘটনাস্থলে রউফ মিয়া মারা যান।
অন্যদিকে গুরতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাহাত। এ ঘটনায় সিএনজির দুই যাত্রী তানজিলা ও তাসলিমা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...