
শাহরিয়ার মিল্টন,শেরপুর : অক্টোবর মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দক্ষতার সঙ্গে সম্পাদনের জন্য বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুরের ঝিনাইগাতীর ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। এ দিকে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় ঝিনাইগাতীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে পাচ্ছেন অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে আমি টিম লিডার হিসেবে কাজ করছি।
শ্রেষ্ঠ ইউএনওর স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। মূলত এ কাজে শ্রম দিচ্ছেন ইউপি চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারী, গ্রাম পুলিশ ও উদ্যোক্তারা।
এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি চাই, এ উপজেলায় যেকোন কাজের মান আরও ভালো হোক। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত