
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আস্থা প্রকল্পের আওতায় গঠিত ইয়ুথ গ্রুপের ত্রৈমাসিক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেন, “যুব সমাজ দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। নিজেদের উদ্যোগে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করলেই টেকসই উন্নয়ন সম্ভব।”
তিনি আরও যুবদেরকে যুব উন্নয়ন অধিদফতরের প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থান গড়ে তোলার আহ্বান জানান।
ইয়ুথ গ্রুপের যুগ্ম আহ্বায়ক হ্লায়িপ্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ধনেশ্বর দেওয়ান, মনিটরিং ও রিপোর্টিং অফিসার মিহির কান্তি ত্রিপুরা, ফিল্ড অ্যাসোসিয়েট সোনিয়া দাশ ও কাপিরি চাকমা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...