
খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে মাটিরাঙা উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) মাটিরাঙা উপজেলার প্রত্যন্ত গ্রাম ও বাজার এলাকায় আয়োজিত পথসভা ও গণসংযোগে সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
খাগড়াছড়ি নাগরিক ঐক্য ফোরামের মনোনীত ফুটবল প্রতীকের প্রার্থী সমীরণ দেওয়ানের প্রচারণায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মণীন্দ্র লাল ত্রিপুরা, দীঘিনালার ব্যবসায়ী সগীর ফরাজীসহ দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।
দিনব্যাপী প্রচারণায় গুইমারার বাল্যাছড়ি, মাটিরাঙা উপজেলার তবলছড়ি, তাইন্দং, ডাকবাংলা, গোমতী বাজার, রামশিরা বাজার, দেওয়ানপাড়াসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়।
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে সমীরণ দেওয়ান বলেন, “নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, মানুষের সাড়া তত বাড়ছে।” দল থেকে বহিস্কারের বিষয়টিকে তিনি ইতিবাচকভাবে দেখছেন বলেও জানান।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। দলীয় মনোনয়ন না পেয়ে গত ১৬ ডিসেম্বর সমীরণ দেওয়ান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন পুরুষোত্তম চাকমা।
উল্লেখ্য, সমীরণ দেওয়ান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি ১৯৮৯ সালের ১০ জুলাই থেকে ১৯৯৭ সালের ৪ জুলাই পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ১৯৯৭ সালের ৫ জুলাই থেকে ১৯৯৮ সালের ১৪ অক্টোবর পর্যন্ত প্রথম অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে খাগড়াছড়ি-২৯৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকারে দীর্ঘ অভিজ্ঞতা ও ব্যক্তিগত পরিচিতি সমীরণ দেওয়ানকে এই আসনে একজন উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে সামনে এনেছে। একই সঙ্গে অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...