
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদখালী গরুর হাটের মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন চাঁদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার আলাউদ্দীন মাস্টার।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, সদস্য সচিব এস এম ইমদাদুল হক, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনি মোল্লা ও আসাদুজ্জামান ময়না।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোল্লা ইউনুস আলী ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাজমুল হুদা মিন্টুর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
তাঁদের মধ্যে ছিলেন— জুলফিকার মোড়ল, আব্দুল কাদের, হাবিবুর রহমান বেলাল, বিশ্বজিৎ সাধু, আব্দুস সালাম খান, ইউনিয়ন মহিলা দলের সভাপতি রেহানা পারভীন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে দীর্ঘদিন ধরে অবহেলিত পাইকগাছা-কয়রা অঞ্চলের সার্বিক চিত্র তুলে ধরেন এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই বলে মন্তব্য করেন।
তাঁরা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...