
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাপমারা যুব সমাজের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার (২ অক্টোবর ২০২৬) বিকেলে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত বিকাশ ত্রিপুরা, সদস্য দপ্তর সুন ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক তপ্ত মোহন ত্রিপুরা এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি চন্দ্র কুমার ত্রিপুরা।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সুজিত ত্রিপুরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের লক্ষ্য খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চাকে উৎসাহিত করা। উদ্বোধনী আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতি ছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...